29 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মেজর পরিচয়ে দেড় কোটি টাকা ঋণ নেন সাহেদ

মেজর পরিচয়ে দেড় কোটি টাকা ঋণ নেন সাহেদ

মেজর পরিচয়ে দেড় কোটি টাকা ঋণ নেন সাহেদ

বিএনএ, ঢাকা: সেনাবাহিনীর মেজর পরিচয়ে এনআরবি ব্যাংক থেকে দেড় কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত দুদকের তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, সাহেদের বিরুদ্ধে জাল এনআইডি ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয়ে এনআরবি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক।

সচিব জানান, এনআরবি ব্যাংক থেকে ঋণ নিতে সাহেদ যে জাতীয় পরিচয়পত্রটি জমা দেন, তা যাচাই-বাছাই করা হয়েছে। নির্বাচন কমিশনের ডাটাবেজে এই পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাহবুব হোসেন বলেন, নির্বাচন কমিশন থেকে তার আরও দুটি এনআইডি নম্বর পাওয়া গেছে। যার একটি লক করা ও অন্যটি ডুপ্লিকেট হিসেবে কর্তন করা অবস্থায় রয়েছে।

এনআরবি ব্যাংক থেকে হাসপাতালের নামে ঋণবাবদ দেড় কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাহেদসহ চারজনের বিরুদ্ধে ২০২০ সালের ২২ জুলাই মামলা করে দুদক।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর