28 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ছেঁড়া জিন্স নিয়ে মন্ত্রীর কটূক্তি, অমিতাভের নাতনির প্রতিবাদ

ছেঁড়া জিন্স নিয়ে মন্ত্রীর কটূক্তি, অমিতাভের নাতনির প্রতিবাদ


বিএনএ ডেস্ক:নারীর ছেঁড়া জিন্স পরা নিয়ে সম্প্রতি কটূক্তি করেছেন উত্তরখন্ডের মুখ্যমন্ত্রী তিরার্থ সিং রাওয়াত। এর মাধ্যমে সমাজে ভুল দৃষ্টান্ত তৈরি হচ্ছে— এক সভায় তিনি এমন মন্তব্য করেন।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেন। এর মধ্যে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি নন্দাও রয়েছেন।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের ছেঁড়া জিন্স পরা ছবি পোস্ট করেছেন নব্য। পাশাপাশি লিখেছেন, ‘আমাদের পোশাক পরিবর্তন করার আগে নিজের মানসিকতা পরিবর্তন করুন। কারণ এখানে একটি বিষয়ই দুঃখজনক তা হলো— এই ধরনের বক্তব্য সমাজের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া।’

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন: ‘ছেঁড়া জিন্স পরেছি। ধন্যবাদ। আমি এটি গর্বের সঙ্গেই পরেছি।’

নব্যর দাদি ও অভিনেত্রী, সাংসদ জয়া বচ্চন লিখেছেন, ‘জনসম্মুখে কথা বলার আগে উচ্চ পদস্থ ব্যক্তিদের চিন্তা করা উচিৎ। এ যুগে এসেও এমন কথা বলছেন, কে সংস্কৃতিমনা তা পোশাকের মাধ্যমে নির্ধারণ করবেন? এটা ভুল ধারণা এবং নারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া।’

অভিনেত্রী কঙ্গনা রাণৌত মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘আপনি যদি ছেঁড়া জিন্স পরতেই চান তাহলে মানানসই কিনা নিশ্চিত হয়ে নেবেন। এটি পরলে যেন স্টাইলিস্ট মনে হয়, কেউ যেন ভিখেরি ও গৃহহীন মনে না করেন। এখনকার অনেক ছেলেমেয়েকে দেখলে মনে হয় মা-বাবা এই মাসে হাত খরচ দেয়নি।’

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি