29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউজ-মাহিন্দা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউজ-মাহিন্দা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক পাওয়ার হাউজ-মাহিন্দা

বিএনএ, ঢাকা : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন,আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৭১ সালে নবগঠিত বাংলাদেশের সঙ্গে যারা প্রথমে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল শ্রীলঙ্কা তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশকে বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক পাওয়ার হাউজ হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রবার (১৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার তৃতীয় দিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি যিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য। ১৯৭৫ সালের ১৫ আগস্টে যা ঘটেছে, তা আমি অনুভব করতে পারি। ওই দেশবাসী স্বাধীনতার জনককে হারান। সঙ্গে সঙ্গে কন্যারা হারান তার পিতা-মাতা ও ভাইদের।

মাহিন্দা রাজাপাকসে আরও বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভৌগোলিক অবস্থানগত কারণে দুদেশের মধ্যে মেরিটাইম, শিপিং ও বাণিজ্য বৃদ্ধির সুযোগ করে দেয়। বঙ্গোপসাগরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ব্লু ইকোনমির প্রস্তাব প্রতিনিয়ত অনুপ্রাণিত করে আসছে আমাদের মেরিটাইমের বিষয়ে। বাংলাদেশকে এখন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক পাওয়ার হাউজ হিসেবে বিবেচনা করা হয়।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি