28 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে পাবেন যেসব তথ্য

নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে পাবেন যেসব তথ্য


বিএনএ ডেস্ক: বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন সরকারের প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করা হয়েছে। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম জনগণের কাছে দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার জন্য এই পেজ চালু করা হয়েছে।

এই ফেসবুক পেজের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয় নাগরিকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে চাইছে। পেজটি চালু হওয়ার প্রথম দিনেই প্রায় ৩ লাখ ৭০ হাজার ফলোয়ার যুক্ত হয়েছেন, যা সরকারের ডিজিটাল যোগাযোগের গুরুত্ব এবং নাগরিকদের আগ্রহের প্রমাণ।

পেজে পাওয়া যাবে যেসব তথ্যসমূহ –

সরকারি সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন: নতুন নীতি, আইন বা সরকারি প্রজ্ঞাপন সরাসরি প্রকাশ করা হবে।

উন্নয়নমূলক কার্যক্রম: দেশব্যাপী প্রকল্প, উন্নয়ন কাজ এবং বিভিন্ন উদ্যোগের আপডেট।

প্রধানমন্ত্রীর কর্মসূচি: প্রধানমন্ত্রী অংশ নেওয়া জনসভা, বৈঠক ও রাষ্ট্রীয় কার্যক্রমের তথ্য।

ডিজিটাল ইন্টারঅ্যাকশন: নাগরিকরা সরাসরি মন্তব্য, প্রশ্ন ও প্রতিক্রিয়ার মাধ্যমে সরকারের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

ভিডিও লাইভ ও সচিত্র প্রতিবেদণ: ভবিষ্যতে লাইভ অনুষ্ঠান, প্রকল্পের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ বৈঠকের তথ্য সরাসরি পাওয়া যাবে।

সেবা ও এফএকিউ: সরকারি নীতি ব্যাখ্যা, ই-সেবা সম্পর্কিত আপডেট এবং নিয়মিত তথ্য।

পেজটির প্রোফাইল ফটোয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রয়েছে। কভার ফটোর বাম পাশে বাংলাদেশের জাতীয় পতাকা, মাঝখানে প্রধানমন্ত্রীর সরকারি লোগো ও ‘প্রধানমন্ত্রী’ লেখা এবং ডান পাশে প্রধানমন্ত্রীর জনসমাবেশের ছবি দেখা যায়। এটি সরকারের জনসংযোগ এবং জনগণের সঙ্গে সংযোগের প্রতীক হিসেবে প্রদর্শিত হচ্ছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে পূর্বের অন্তর্বর্তী সরকারের অফিসিয়াল পেজ ‘Chief Advisor GOB’ থেকে বিদায়ী পোস্ট শেয়ার করে পেজটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হয়।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ