28 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » আজ থেকে নতুন সময়ে চলবে সরকারি অফিস

আজ থেকে নতুন সময়ে চলবে সরকারি অফিস


বিএনএ, ঢাকা: রমজান মাস উপলক্ষে আজ থেকে নতুন সূচি ধরে চলবে সরকারি অফিস, আদালত ও ব্যাংক।পুরো রমজান মাস  সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।রমজানে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন/বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে। ইতিমধ্যে রমজানে অফিস সময় নির্ধারণ করে তারা আদেশ ও বিজ্ঞপ্তি জারি করেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ