23 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সুশিক্ষিত জাতিগঠনে পরিবারের ভূমিকাই বেশিঃ ইমদাদুল হক

সুশিক্ষিত জাতিগঠনে পরিবারের ভূমিকাই বেশিঃ ইমদাদুল হক


বিএনএ, চট্টগ্রাম:  সুশিক্ষিত জাতিগঠনে মা-বাবা ও পরিবারেরই ভূমিকা ও গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেছেন দৈনিক কালের কন্ঠের প্রধান সম্পাদক ও খ্যাতনামা কথা সাহিত্যক ইমদাদুল হক মিলন।

তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন গল্প নয়, এটা ঘটনা। মুক্তিযুদ্ধের মতো জনযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এই দেশ সেদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠবে যেদিন দেশের সন্তানেরা প্রকৃত শিক্ষিত হয়ে উঠবে। তিনি সন্তানদের দেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী শিকারপুরস্থ ইডেন নূর ইংলিশ স্কুলের গুণীজন সংবর্ধনা ও স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইডেন নূর ইংলিশ স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বেগম রোকেয়া পদক প্রাপ্ত ও বিশিষ্ট আইনজীবী মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট কামরুন্নাহার বেগম, প্রথম বাংলাদেশী হিসাবে এভারেস্টের “আমা দাব্লাম” পর্বতারোহী ডাক্তার বাবর আলী, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইডেন নূর ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনূর তাছনীম।

প্রধান বক্তা এম এ সালাম তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে মুক্তিযুদ্ধ ও সততা সম্পর্কে পরিবার থেকে শিক্ষা দিতে হবে। সন্তানদের নৈতিকতার শিক্ষা দিতে হবে।

চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে তাদের পুরস্কার তুলে দেয়া হয়।

বিএনএ / এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার