29 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ন্যায়বিচার একা প্রতিষ্ঠা করতে পারেন না বিচারক-প্রধান বিচারপতি

ন্যায়বিচার একা প্রতিষ্ঠা করতে পারেন না বিচারক-প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

বিএনএ ডেস্ক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন,  ন্যায়বিচার একা প্রতিষ্ঠা করতে পারেন না বিচারক। বিচারের সব পর্যায়ে আদালতের আইনজীবীদের সহায়তার প্রয়োজন হয়।সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিবর্তন ও বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

শনিবার (১৮ ডিসেম্বর) ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি বিশ্বনন্দিত সংবিধান উপহার দিয়েছেন। এই সংবিধানে রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের দায়িত্ব ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য স্পষ্টভাবে বিধৃত রয়েছে। রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের জন্য তিনটি অঙ্গের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অপরিহার্য।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান এ এম আমিন উদ্দিন এবং বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন। এতে স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর