29 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৬
Bnanews24.com
Home » গুলশানে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

গুলশানে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু


বিএনএ, ঢাকা: গুলশানে বাসের ধাক্কায় শফিকুল ইসলাম (৩৭) নামের এক পথচারী নিহত হয়েছেন।শুক্রবার(১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গুলশান কোকা-কোলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম গুলশান নদ্দার  আবদুস সামাদের ছেলে।

গুলশান থানার এসআই অনিন্দ্য সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,  শুক্রবার রাতে গুলশান কোকা-কোলার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল। এ সময় মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। ওই পরিস্থিতি সামলে না উঠতেই ভিক্টর ক্লাসিক পরিবহণের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান তিনি।

এ ঘটনায় যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি: দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর