চন্দনাইশ(চট্টগ্রাম) : মজিদিয়া রশিদিয়া ফারুকিয়া দরবার শরীফের উদ্যোগে আজিমুশ্শান মিলাদুন্নবী স: মাহফিল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৪ )বিকেলে দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দরবারে গারাংগিয়ার খলিফা আলহাজ্ব শাহসূফি আল্লামা কাজী মফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন, দরবারে ড. মুফতি মাওলানা মুহাম্মদ লোকমান ফারুকী (রহ.) ইংল্যান্ডের খলিফা অধ্যক্ষ শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী।
জাতীয় ইংরেজি দৈনিক বিজনেস আই পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ মো. হামিদুর রহমান কাদেরীর সঞ্চালনায় মাহফিলে তকরির পেশ করেন, শিক্ষক মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ, মাও. আবু সৈয়দ, মাও. বেলাল উদ্দীন।
বক্তব্য রাখেন, খানকার সেক্রেটারী হাজী মো.ইদ্রিস। মাহফিল শেষে মিলাদ কিয়ামের মধ্য দিয়ে দেশ, সরকার ও জাতির কল্যাণে মুনাজাত করেন, খতিব মাওলানা মফিজুর রহমান।
বক্তারা বলেন, রাসূল (স:) সারা সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ। সুতরাং রাসূল (স.) এর মহব্বত ও আদর্শকে ধারণ করে সত্যিকার মুমিনে কামিল হওয়া প্রয়োজন।- বিজ্ঞপ্তি
বিএনএনিউজ২৪,এসজিএন
![]()

