28 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ঢিলের আঘাতে ট্রেন চালক আহত

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী একটি মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাছিনারাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের ৩৪৭ নম্বর পিলার এলাকায় যেতেই একটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। কিছুক্ষণের মাঝেই উদ্ধার কাজ শেষ হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহে ৬ দিনের ব্যবধানে চট্টগ্রামগামী একই ট্রেনের আবারও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বিএনএনিউজ২৪/ হামিমুর/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!