24 C
আবহাওয়া
১১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হচ্ছে

ফের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হচ্ছে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

বিএনএ, ঢাকা:  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণিতে আবারও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হবে। সম্প্রতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুসারে নবম ও দশম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) পুনরায় চালুকরণ-সংক্রান্ত পত্রানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং শাখা বিভাজন অব্যাহত থাকবে। শিক্ষার্থীরা ২০২৩ সালের মতোই শাখা ও বিষয়ভিত্তিক পড়াশোনা করবে এবং ২০২৭ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে হবে।

যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণিতে উঠবে, তারা পুরোনো শিক্ষাক্রম অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) পাবে। তারা আগের মতো নবম ও দশম মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করবে এবং সে অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ২৪, এসজিএন,শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার