21 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

প্রতীকী

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হারেস (২২) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে উখিয়ার কুতুপালং ১ নম্বর ক্যাম্পের সি-৫ ব্লকে ঘটনাটি ঘটে। নিহত মোহাম্মদ হারেস একই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

নিহত হারেসের সৈয়দ আলম জানান, টমটেমর (ইজিবাইকের) ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে হারেস। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারেসকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএ/ শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর