21 C
আবহাওয়া
৫:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে দেয়াল চাপায় স্কুল ছাত্রী নিহত

কক্সবাজারে দেয়াল চাপায় স্কুল ছাত্রী নিহত


বিএনএ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল চাপা পড়ে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (১৭ জুন) সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর