27 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মুজিবনগর দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা

মুজিবনগর দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা

মুজিবনগর দিবস উপলক্ষে ববিতে আলোচনা সভা

বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় জুম অ্যাপে অনলাইনে এ আলোচনা সভাটি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার, প্রক্টর ড.আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ খোরশেদ আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

আলোচনায় বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা যুক্ত ছিলেন।

বিএনএনিউজ/ রবিউল/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন