31 C
আবহাওয়া
৪:৫০ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে কোম্পানীগঞ্জে ঝরল স্বস্তির বৃষ্টি

সিলেটে কোম্পানীগঞ্জে ঝরল স্বস্তির বৃষ্টি

বৃষ্টি

বিএনএ, সিলেট : তাপদাহে অতিষ্ট জনজীবন। গত ১৪ দিন ধরে টানা চলছে এ তাপদাহ। অবশেষে স্বস্তির বৃষ্টি ঝরল সিলেটের কোম্পানীগঞ্জে।

সোমবার (১৭ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটের দিকে শুরু হয় এই বৃষ্টি। রাত ১০টার দিকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়া অফিসের তথ্য মতে রাতেই সিলেটে বৃষ্টি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে। আগামী এক ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হতে পারে।’

সোমবার সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টির খবর পাওয়া গেছে।

তবে সীমিত পরিসরে ঝড়বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে অধিদপ্তর বলছে, আগামী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫