21 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার ফ্রেন্ডশিপ ক্লাব ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 

ছাগলনাইয়ার ফ্রেন্ডশিপ ক্লাব ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ 


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর নতুন পাড়া ফ্রেন্ডশিপ ক্লাব কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মির্জার বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে শত শত দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ নিউজ এজেন্সি বিএনএ’র সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার। ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম, মোস্তফা, ছাগলনাইয়া পৌরসভার ১,২,৩ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুর রহীম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, নুরুজ্জামান সুমন মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী ও যুবলীগ নেতা জাফর খোয়াজ প্রমুখ।

ফাইনালে দক্ষিণ যশপুর কামাল জুটি একাদশকে হারিয়ে উত্তর যশপুর একাদশ দল চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ অর্জন করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।

উল্লেখ্য, উক্ত খেলার আয়োজন করেন পৌরসভার প্যানেল মেয়র কাজী নুরুল আলম, শাহাদাত হোসেন, সোহেল, শাকিল, সৈকত, নিজাম ও অপি।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু