28 C
আবহাওয়া
৪:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » শপথ নিলেন বিএনপির নির্বাচিত এমপিরা

শপথ নিলেন বিএনপির নির্বাচিত এমপিরা


বিএনএ, ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত  সদস্যরা শপথগ্রহণ করেছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এরই মধ্যে বিএনপি-জামায়াতসহ সব দলের নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে এসে উপস্থিত হয়েছেন।

এর মধ্যে বিএনপি জোটের ২১২ জন এবং জামায়াত ঐক্যের ৭৭ জন, স্বতন্ত্র ৭ ও ইসলামী আন্দোলনের একজন নির্বাচিত সদস্য রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ