27 C
আবহাওয়া
১১:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে


বিএনএ, ঢাকা : সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করেলে রিমান্ডের আদেশ দেন বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহার।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ওই মামলার আসামি হিসেবে তাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর। একইসঙ্গে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া পলি খাতুনের নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তারের আবেদন করেন তিনি।

বিজ্ঞ আদালত তাকে ৩ দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে রিমান্ডের জন্য তাকে সদর থানায় নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা