23 C
আবহাওয়া
৭:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাঙামাটিতে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে পাহাড়ি ছাত্র সমাজের বিক্ষোভ

রাঙামাটিতে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে পাহাড়ি ছাত্র সমাজের বিক্ষোভ


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী গ্রাফিতি অংকনের পর মুছে দেওয়া এবং আঁকতে বাধা প্রদানের অভিযোগে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ছাত্র সমাজ।

শুক্রবার (১৬ আগস্ট) পাহাড়ি ছাত্র সমাজের এক বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে এখনো বৈষম্য লক্ষ্য করা যায়। পাহাড়ের স্থানীয় অধিবাসীদের সবকিছু থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অবিশ্বাসের দেয়াল তুলে পাহাড়িদের বঞ্চিত করা হচ্ছে। এখানে ভূমি বেদখল হচ্ছে, নিজ ভূমি থেকে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। উন্নয়ন ও পর্যটনের কথা বলে সাধারণ পাহাড়িদের নিজ বসতি থেকে উচ্ছেদ করা হয়।

বক্তারা আরও বলেন, জেলা পরিষদ প্রতিষ্ঠার পর থেকে এখনো নির্বাচন হয়নি। এতে যারা প্রতিনিধি হয়ে আসছে, তাদের মধ্যে জবাবদিহিতা নেই। যার ফলে দুর্নীতির রেকর্ড সৃষ্টি করছে। দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে মেধাহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠছে। সব ধরণের বৈষম্য দূর করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।

সমাবেশে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে শিক্ষার্থী উসাই মং মারমা, টিকো তালুকদার, ক্যাচিনু মারমা, নবশীষ চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার