28 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » কাবার আদলে স্বর্ণের বার

কাবার আদলে স্বর্ণের বার

কাবার আদলে স্বর্ণের বার

বিএনএ ডেস্ক :পবিত্র কাবার আদলে স্বর্ণের বার বাজারে এনেছে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘দ্য রয়্যাল মিন্ট’। বুধবার(১৫ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ স্বর্ণের বারের নকশা করেছে ‘এমা নোবল’। মুসলিম কাউন্সিল অব ওয়েলসের সঙ্গে পরামর্শ করে এ স্বর্ণের বার বাজারে আনা হয়েছে। এর ওজন হচ্ছে ২০ গ্রাম। এক হাজার ৩৯৩ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে এটি।

স্বর্ণের বারটি বাজারে ছাড়ার সময় লন্ডন ম্যানচেস্টার ও গ্লাসগো শহরে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকে প্রাপ্ত অর্থ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প কবলিতদের সহায়তায় দেওয়া হয়।

মুসলিম কাউন্সিল অব ওয়েলসের আবদুল আজিম আহমেদ বলেন, কাবাকে চিত্রিত করে এই বিশেষ স্বর্ণের বারটি চালু করার জন্য রয়্যাল মিন্টের সঙ্গে কাজ করা ছিল খুবই চমৎকার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি