29 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত

বিএনএ, ঢাকা: মাওলানা সা’দ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ। ফজরের নামাজের পর বয়ান করছেন ভারতের মোরসালিন। বয়ানের বাংলা তরজমা করছেন মাওলানা ওসামা ইসলাম। খিত্তায় খিত্তায় চলছে ঈমান-আকিদার তালিম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সা’দ কান্ধলভীর ছেলে ইউসুফ বিন সা’দ।

আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সা’দ, যার তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ।

উল্লেখ্য, এখন পর্যন্ত ইজতেমা ময়দান থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাওলানা সা’দ অনুসারিদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় দেড় হাজার মুসল্লি।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি