27 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীর ভোটকেন্দ্রে গাঁজাসহ এজেন্ট আটক

নোয়াখালীর ভোটকেন্দ্রে গাঁজাসহ এজেন্ট আটক


বিএনএ, নোয়াখালী: নোয়াখালী পৌরসভা নির্বাচনে গাঁজাসহ ফাহাদ বিন ইকবাল (১৮) নামের এক এজেন্টকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্র থেকে তাকে পুলিশ আটক করে।

আটক ফাহাদ বিন ইকবালের বাড়ি সদর উপজেলার জয়কৃঞ্চপুর গ্রামে। তিনি ইকবাল হোসেনের ছেলে।

জানা গেছে, আটক যুবক পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মিলি রহমানের আনারস প্রতীকের এজেন্ট ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোটকেন্দ্রের ভেতরে গাঁজা সেবনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে তল্লাশি করে গাঁজাসহ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম। তিনি  বলেন, আটককৃত যুবক পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ