28 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ড শেষে কারাগারে

কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ড শেষে কারাগারে

কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ড শেষে কারাগারে

বিএনএ, ঢাকা : (আদালত প্রতিবেদক): তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (১৫ অক্টোবর) রিমান্ড শেষে রিপন মিয়াকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এস আই (নি.) রুহুল আমিন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী গত ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় গত ৮ অক্টোবর কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছে।

বিএনএ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা