24 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জের অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

কেরানীগঞ্জের অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

কেরানীগঞ্জের অটো রিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

বিএনএ, ঢাকাঃ ঢাকার কেরানীগঞ্জের মান্দাই এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় মোহাম্মদ ইব্রাহীম (২) নামের এক শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু  হয়েছে। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানি নাজমা বেগম জানান, আমার মেয়ের শরীয়তপুরের নড়িয়ায় বিয়ে হয়। সেখান থেকে আজ আমার বাসায় বেড়াতে আসে।তিনটার দিকে একা একা বাসার সামনে যাওয়া মাত্রই একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে  আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিডফোর্ড)পরে অবস্থার অবনতি হলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বাবার নাম মো. কবির মিয়া। নিহত,এক ভাই এক বোন সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে