28 C
আবহাওয়া
৬:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন,নিহত ৪

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন,নিহত ৪


বিএনএ, ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিকেল কারখানায়  অগ্নিকাণ্ড ঘটেছে। এতে চার জন মারা গেছে। মঙ্গলবার ভোর রাত ৪টায় এ  আগুনের সূত্রপাত হয়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার ভোর ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা