18 C
আবহাওয়া
৭:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া মহিলা কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ছাগলনাইয়া মহিলা কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


বিএনএ, ফেনী: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ফেনীর ছাগলনাইয়া মহিলা কলেজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) দুপুরে ছাগলনাইয়া মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাখেন কলেজের সহ-সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য, বাংলাদেশ নিউজ এজেন্সির (বিএনএ) সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার। কলেজের অধ্যক্ষ আবদুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রভাষক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক মুন্সী মঈনুল হোসেন নিশান ও সাংবাদিক সেলিম আখতার পিয়াল প্রমূখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আতা উল্লাহ সিফাত।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মজুমদার বলেন, বাঙালি জাতির স্বাধীনতার বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই কারো সাথে আপোষ করেননি। বঙ্গবন্ধু নিজের পরিবারের দিকে লক্ষ্য না করে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। ব্যক্তি মুজিবের মৃত্যু হতে পারে কিন্তু আদর্শের মৃত্যু হতে পারে না। বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে তারই কন্যা, জননেত্রী শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দিচ্ছে।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু