32.6 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - জুলাই ১৫, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ

বিশ্বকাপ ফুটবলে আজ আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ


বিএনএ, বিশ্বডেস্ক :বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই মহারণ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নে থাকা ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রের আটলান্টার বিখ্যাত মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ এই ম্যাচ। দুই দলের শক্তি, ইতিহাস, তারকা খেলোয়াড় এবং সাম্প্রতিক পারফরম্যান্স—সবকিছু মিলিয়ে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

আর্জেন্টিনা-ইংল্যান্ডের এই লড়াইয়ে কোনো দলকেই এককভাবে ফেবারিট বলা যাচ্ছে না। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফুটবল বিশ্লেষণ ব্যবস্থা অপ্টা সুপারকম্পিউটারের পূর্বাভাসে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড।

অপ্টার সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, ফাইনালে ওঠার সম্ভাবনায় ইংল্যান্ডের পাল্লা ভারী। তাদের জয়ের সম্ভাবনা ৫২ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭ দশমিক ১ শতাংশ। যদিও মাঠের ৯০ মিনিটের লড়াইয়ে এই পরিসংখ্যান কতটা কার্যকর হবে, সেটিই এখন দেখার বিষয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ