বিএনএ, বিশ্বডেস্ক :ইরানের বিরুদ্ধে যুদ্ধে ফ্রান্সের সরাসরি অংশগ্রহণের সম্ভাবনা নাকচ করে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্যারিস।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়,তাদের বিমানবাহী রণতরী গ্রুপটি বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত।এটি কেবল প্রতিরক্ষামূলক এবং সুরক্ষামূলক। যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা আমাদের নেই।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন মিত্রদের হরমুজ প্রণালি সচল রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে তাতে সাড়া দেয়নি প্যারিস।
ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভৌথাঁ ‘ফ্রান্স ২৪’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না।’
বিএনএ/ওজি
![]()

