বিএনএ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকারে কারা মন্ত্রী হচ্ছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন। সেই তালিকায় নাম এসেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও। কেউ কেউ লিখেছেন, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
সাবেক এই দেশসেরা ওপেনার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়াতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানান তিনি। এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে শনিবার দিবাগত রাতে নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে তামিম লিখেছেন, “আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।”
তিনি আরও লিখেন, “এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।”
বিএনএ/শাম্মী
![]()

