28 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে ফেলার অভিযোগ

জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে ফেলার অভিযোগ


বিএনএ, ডেস্ক : দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়াকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় নুরুল আবছার নামে এক জামায়াত কর্মীকে দাড়ি উপড়ে এলোপাতাড়ি লাঠিপেটার অভিযোগ উঠেছে ধানের শীষ প্রতীকের কর্মীদের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নুরুল আবছার স্থানীয় ইব্রাহীম মুন্সি বাড়ির বাসিন্দা। অভিযুক্ত হিসেবে যুবদল কর্মী বেলাল হোসেনের নাম জানিয়েছেন এলাকাবাসী।

ভুক্তভোগী নুরুল আবছার জানান, দুপুরে নামাজ শেষে ঘরে ঢুকতেই বেলাল হোসেন তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় দাড়ি ধরে টেনে উপড়ে ফেলা হয় এবং লাঠি দিয়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে তার স্ত্রীকেও হেনস্তা করা হয়।

দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী সালেহ উদ্দিন বলেন, আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ