28 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইজতেমায় যৌতুকবিহীন ৯ বিয়ে

ইজতেমায় যৌতুকবিহীন ৯ বিয়ে

ইজতেমায় যৌতুকবিহীন ৯ বিয়ে

বিএনএ, গাজীপুর: গাজীপুরের তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে ৯ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের বিদেশি খিত্তায় এ যৌতুকবিহীন বিয়ে দেওয়া হয়।

যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। আর যৌতুকবিহীন বিয়ে করেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফজলে রাব্বি, নূর হোসেন সানি, মাফিন খান, গোলাম মোস্তফা, নাঈমুর রহমান, মোহাম্মদ শামীম, মো. সাজ্জাদ হোসেন, সজিব খান।

বিষয়টি নিশ্চিত করেন মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

বিয়ে পড়ানোর পর মাওলানা ইউসুফ বিন সাদ সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে তিনি বলেন, বিয়েতে কাজী তো বিয়ে পড়ানোর জন্য ফি নেয়, সেই ফি হিসেবে টাকার বিনিময় হয়। যেহেতু এখন কাজী আমি নিজেই, সেহেতু আমি ফি হিসেবে চাই- যারা বিয়ে করতে এসেছেন সবাই ৪ মাস করে চিল্লায় বের হবেন, ইসলামের দাওয়াত দেবেন।

উল্লেখ্য, রোববার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের সমাপ্তি ঘটবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!