21 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ওমানে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই পুত্রের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই পুত্রের মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই পুত্রের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ওমানে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈমুল ইসলাম তুহীনের দুই কিশোর ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন, জেলা সেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ছেলে আদিব মাহমুদ (১৫) ও জারির ফারহান (১৩)। সোমবার (১৪ ফেব্রুয়ারী) শেষ রাতে ব্যক্তিগত প্রাইভেটকার দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওমানে  জেলা সেচ্ছাসেবকলীগের নাট্য বিষয়ক সম্পাদক নাঈমুল ইসলাম তুহীনের ব্যক্তিগত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে তার দুই কিশোর ছেলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তবে, সকাল ১০ টার দিকে নিহতের বাবাকে বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আরও পরে জানানো যাবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী