24 C
আবহাওয়া
১১:১৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ-নিপুণের ভিডিও ভাইরাল

জায়েদ-নিপুণের ভিডিও ভাইরাল


বিএনএ বিনোদন ডেস্ক: বেশ কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ভাইরাল জায়েদ-নিপুণের একটি ভিডিও ক্লিপ। যেখানে চিত্রনায়িকা নিপুণকে জায়েদ খান বলছেন, তোমার মনে কোনো কষ্ট থাকলে আমাকে বলো, আমিই তো তোমার একান্ত আপনজন। তখন কান্নাজড়িত কণ্ঠে নিপুণ বলছেন, সেটা সময়-ই বলে দেবে, কে আপন আর কে পর !

YouTube player

ভিডিওটি অবশ্য বাস্তব কোনো ঘটনা নয়। এ দুই চিত্রতারকার সিনেমা একটি ভিডিওক্লিপ। ‘জমিদার বাড়ীর মেয়ে’ চলচ্চিত্রের ওই পুরনো ছবির ভিডিওক্লিপ ভাইরাল হওয়াও একমাত্র ইস্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

আজিজুর রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় ওই সিনেমায় মূল অভিনেতা ছিলেন আমিন খান। ওই সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন জায়েদ খান। আবু সাঈদ খানের গল্প ও সংলাপে এছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নায়ক রাজ রাজ্জাক, মিশা সওদাগর, সুচরিতা ও কাবিলা।

প্রসঙ্গত, সাধারণ সম্পাদক পদের চেয়ার নিয়ে জায়েদ ও নিপুণের মধ্যে লড়াই চলছে। তারা দুজনই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে