28 C
আবহাওয়া
৩:০১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হাছান মাহমুদ-নদভী-মোতালেবসহ ২৫৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে হাছান মাহমুদ-নদভী-মোতালেবসহ ২৫৩ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে হাছান মাহমুদ-নদভী-মোতালেবসহ ২৫৩ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় পাহাড় কাটাকে কেন্দ্র করে মো. পারভেজ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও এমএ মোতালেবসহ ২৫৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন রাঙ্গুনিয়া থানার ইসলামপুর নতুনপাড়া এলাকার মফজল আহমেদের ছেলে জালাল আহমেদ।

এজাহারে ২৫৩ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ১৩ জুলাই রাঙ্গুনিয়ার ইছাখালী সড়কে পাহাড় ধসে মো. পারভেজসহ ২১ জন পুরুষ, নারী ও শিশুর মৃত্যু হয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ড. হাছান মাহমুদের নির্দেশে ওই এলাকার পাহাড় কেটে ফেলা হয়। আসামিরা সিন্ডিকেট গড়ে তুলে পাহাড় কেটে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছিলেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা