21 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

বিএনএ,বিশ্ব ডেস্ক: তালেবানরা আফগানিস্তান দখল করার পর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে পড়ে দেশটির ২০টি প্রদেশের ১৫৩টি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে  বেসরকারি টিভি চ্যানেল, রেডিও স্টেশন, পত্রিকা ও নিউজ পোর্টাল। খবর তোলো নিউজ।

আরও পড়ুন : পাঞ্জশি উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করছে তালেবান

সোমবার(১৩সেপ্টেম্বর)দেশটির সাংবাদিকদের সংগঠন আফগানিস্তান ফেডারেশন অব জার্নালিস্ট এর উপপ্রধান হুজাত উল্লাহ বলেন, এইভাবে যদি আফগানিস্তানের সংবাদমাধ্যম বন্ধ হতে থাকে তাহলে দেশে সংবাদপত্রের স্বাধীনতা,মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে।  একই কথা বলেন, আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের মুখপাত্র মাসরুর লুৎফি। তিনি বলেন, মিডিয়াহীন দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ সহজ।

আরও পড়ুন : আফগানিস্তানে একশ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি

জুলাই মাসে তালেবানরা আফগানিস্তান দখল করতে শুরু করে এবং গত ১৫আগস্ট রাজধানী কাবুল দখল করে দেশটির নিয়ন্ত্রণে নেয়। সম্প্রতি তত্বাবধায়ক সরকার গঠন করে দেশ পরিচালনা শুরু করেছে।

বিএনএ বাংলা খবর,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক লতিফুল ইসলাম শিবলী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী আটক দিল্লিতে জাতিসংঘ ও হাসিনার গোপন বৈঠক! সোমালীয় জলদস্যুদের নিয়ন্ত্রণে আমিরাতের কার্গো জাহাজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর