31 C
আবহাওয়া
৭:৩৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

লালমনিরহাটে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

আগুন

বিএনএ ডেস্ক: লালমনিরহাটের আলোরূপা মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে।

তবে আগুন লাগার পরপরই লালমনিহাট ও আদিতমারী উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে অন্তত ১০-১২টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

এ বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে এসে যথাসাধ্য চেষ্টা করেছি আগুন নিয়ন্ত্রণ আনার। আমরা এবং আদিতমারী থেকে আসা মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষ যথাযথ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। তবে আগুন যখন জ্বলছিল, তখন বৃষ্টি হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম