18 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএল এর ফাইনালে বরিশাল

বিপিএল এর ফাইনালে বরিশাল


বিএনএ ডেস্ক, ঢাকা: প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশাল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে ফাইনালে উঠলো বরিশাল।

বরিশালের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে কুমিল্লা। ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে তারা। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে লিটন দাস। এছাড়া মঈন আলী ২২, ডুপলেসিস ২১ ও মাহমুদুল ২০ রান করেন। আর ফরচুন বরিশালের মুজিব, শফিকুল ও রানা দুটি করে উইকেট নেয়।

এর আগে শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট ১৪৪ রান সংগ্রহ করে বরিশাল। মুনিম শাহরিয়ারের ধারাবহিক ফর্ম অব্যাহত ছিল এ ম্যাচেও। ক্রিস গেইলকে সাথে নিয়ে এই ডানহাতি ওপেনার ভালো শুরু এনে দেন দলকে। ১৯ বলে ২২ রান করে গেইল বিদায় নিলে ভাঙে ৩৮ বলে ৫৮ রানের ওপেনিং জুটি।

মুনিম শাহরিয়ারের ৩০ বলে ৪৪ রানের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছয়। এরপর নাজমুল শান্ত বা সাকিব কেউই বড় স্কোর করতে পারেনি। জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, ডোয়াইন ব্রাভোদের ছোট ছোট ইনিংসে ১৪৩ রানের স্কোর দাঁড়ায় বরিশালের।

ফাইনালে উঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম ও কুমিল্লা।

বিএনএ/ এ আর

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা