18 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত


বিএনএ, ঢাকা : রাজধানীর কমলাপুর টিটিপাড়া এলাকায় বাসের ধাক্কায় আল আমিন(২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক সজীব আলমকে (৩৩) আটক করেছে  পুলিশ।রোববার(১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহত আল আমিন মুগদা মানিকনগর এলাকায় মেসার্স এম আর এন্টারপ্রাইজ নামে একটি বেকারিতে চাকরি করতেন। গতকাল রাতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় ফেরার সময় পেছন থেকে দেশ ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো ব-১৩-১০১৮) পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।  চিকিৎসাধীন অবস্হায় রাতে তিনি মারা যান।আমরা দেশ ট্রান্সপোর্টের বাসের চালক সজীব আলমকে আটক এবং বাসটিকে জব্দ করেছি। তার বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায়।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা