18 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গাড়ীর ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে গাড়ীর ধাক্কায় যুবক নিহত

রাজধানীতে গাড়ীর ধাক্কায় যুবক নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দিপু সর্দার (২৫) এক যুবক নিহত হয়েছেন।সোমবার(১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের খালাতো ভাই মাহবুব জানান, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি। আজ সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফুল কেনার জন্য শাহবাগে যান দিপু। পরে ফুল কিনে ফেয়ার পথে মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। কামাল নামে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার মোবাইল ফোন থেকে আমাদের বিষয়টি জানান। আমরা হাসপাতালে এসে দেখতে পাই চিকিৎসাধীন অবস্থায় দিপু মারা গেছেন।

তিনি আরও বলেন, দিপু পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার মৃধাবাড়ি নানীর বাড়িতে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকালে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় দিপু নামে এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল , ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা