18 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মায়ের সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান, যুবকের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমান করে ইয়াসিন হোসেন ইমন (২২) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবী।রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদবাগ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতের বোন আফসানা বেগম জানান, তার ভাই ইমন মোহাম্মদপুরের একটি বেসরকারী কলেজের শিক্ষার্থী ছিলো। রোববার সন্ধ্যার দিকে মায়ের কাছে ইমন কিছু টাকা চায়। মা টাকা না দেওয়ায় অভিমান করে নিজ কক্ষে গিয়ে গলায় ফাঁস দেয়। পরে বাসার লোকজন দরজায় গিয়ে তাকে ডাকাডাকি করে। কোন সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তারা কামরাঙ্গীরচরের মোহাম্মদবাগ এলাকার ৩০৩ নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন। চার ভাই-বোনের মধ্যে ইমন সবার ছোট ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ইমন নামে একজন কলেজ ছাত্রকে হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে জানন। পরিবারের মাধ্যমে জানতে পারি সে আত্মহত্যা করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা