18 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফাঁকাই থাকছে শিল্পী সমিতির সম্পাদক পদ

ফাঁকাই থাকছে শিল্পী সমিতির সম্পাদক পদ

চলচ্চিত্র সমিতি

আদালত প্রতিবেদক: চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থাও বহাল রাখা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। জায়েদ খানের পক্ষে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ জয়ী হলে প্রতিদ্বন্দ্বী নিপুণ নির্বাচনে প্রভাবিত করার একাধিক অভিযোগ তোলেন। এরপর আপিলে তিনি পরাজিত হলে সমাজকল্যাণ অধিদপ্তরে অভিযোগ করেন। তখন আপিল বোর্ডকে নিষ্পত্তির আদেশ দেওয়া হয়।

৬ ফেব্রুয়ারি আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদকে হটিয়ে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন নিপুণ। কিন্তু পরদিন হাইকোর্টে আবেদন করলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক উল্লেখ করে নির্দেশ দেন আদালত। এরপর ৯ ফেব্রুয়ারি নিপুণের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া সেই সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালত।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা