18 C
আবহাওয়া
৮:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু


বিএনএ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত মিজানুর রহমান ওরফে হারিস (৩২) নামে বাংলাদেশি এক যুবক মারা গেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১০ ফেব্রুয়ারি বিকেলে রিয়াদ এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

মিজানুরের ভাতিজা রাকিব জানান, গত সাত বছর আগে তার চাচা মিজানুর সৌদি আরবে যান।সেখানে তিনি রিয়াদে বসবাস করে বলুদিয়া কোম্পানিতে চাকরি করতেন। গত ১০ ফেব্রুয়ারি সকালে তিনি ডিউটিতে যান।ডিউটি শেষে ওইদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মাইক্রোবাসে করে নিজ বাসায় ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মিজানুর গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রিয়াদের একটি হাসপাতালে নিয়ে যান। ১৩ ফেব্ররুয়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের সরদার বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। মৃত্যুকালে মিজানুর স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ বাবা রেখে গেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা