30 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা

সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা


বিএনএ, ঢাকা:ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার  ঘোষণা করেছে সরকার।রোববার (১২ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৫৪১(১) এর ক্ষমতাবলে এবং The Prisons Act, 1894 (IX of 1894) এর ধারা ৩(বি) অনুসারে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‌‘এমইএস’ বিল্ডিং নং-৫৪-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে আরও জানানো হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ