28 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ডে

কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ডে

কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া রিমান্ড শেষে কারাগারে

বিএনএ, ঢাকা ( আদালত প্রতিবেদক): তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে দায়ের করা প্রতারণার মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রিমান্ড শেষে ৮ অক্টোবর রিপন মিয়াকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এস আই (নি.) রুহুল আমিন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

শুনানিকালে রিপন মিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ হায়দার তানভীরুজ্জামান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী গত ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনকে আসামি করা হয়।

এ মামলায় গত ৮ অক্টোবর কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির নিরব ওরফে আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই নিরবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছে।

বিএনএ নিউজ/ এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা