26 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফাজিল পরীক্ষার ফল সোমবার

ফাজিল পরীক্ষার ফল সোমবার


বিএনএ, ঢাকা : আগামী সোমবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (অনার্স) পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হবে।

শনিবার (১৩ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৫ মে সারা দেশে মাদরাসাগুলোতে একই সাথে লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৩ জুন শেষ হয়। ২৩ জুলাই মৌখিক পরীক্ষা শেষ হয়। এ বছর ফাজিল পরীক্ষায় প্রয় ১২ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা থাকলেও সকলের সহযোগিতায় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার এক মাস ২৩ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেশনজট নিরসনের জন্যই আমরা দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের চেষ্টা করছি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর