26 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » কেজরিওয়াল ৬ মাস পর জামিনে মুক্তি

কেজরিওয়াল ৬ মাস পর জামিনে মুক্তি

কেজরিওয়াল

বিশ্ব ডেস্ক: দীর্ঘ ৬ মাস কারাবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) দেশের সুপ্রিম কোর্ট বেশ কিছু শর্তে তাকে জামিন দেয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক গ্রেফতার হওয়ার পর কেজরিওয়াল আগেই জামিন পেয়েছিলেন। তবে, নিম্ন আদালতে জামিন পাওয়ার পর সিবিআই তাকে আবার গ্রেফতার করে।

এমতাবস্থায়, জামিনের জন্য আম আদমি পার্টির এই নেতা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরে সুপ্রিম কোর্টে আবেদন জানান। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি শেষ হলে রায় স্থগিত রাখা হয়েছিল। আজ অবশেষে রায় ঘোষণা করা হয়।

২০২৩ সালের ২১ মার্চ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করে এবং ২৬ জুন সিবিআই তাকে গ্রেফতার করে। সেই সময়ে ইডির হেফাজতে ছিলেন তিনি। ১২ জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। তবে সিবিআই গ্রেফতার করার কারণে তাকে কারাগারে থাকতে হয়। প্রায় ৬ মাস পর এখন তিনি মুক্তি পাচ্ছেন।

জানা যায়, কেজরিওয়ালের জামিনে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে—জেল থেকে বেরোনোর পর তিনি কোনো ফাইলে সই করতে পারবেন না, মুখ্যমন্ত্রীর দপ্তরে যেতে পারবেন না এবং এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ