28 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার

বিএনএ, ঢাকা:  ঢাকার জজ আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া কেরানীগঞ্জ মডেল থানার ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

বুধবার (১২ র্মাচ) র‍্যাব-১৪ ময়মনসিংহের একটি দল দিবাগত রাত পৌনে একটার দিকে নেত্রকোনার কলমাকান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, ২০২৪ সালে কেরানীগঞ্জ মডেল থানার দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শহিদুল ইসলাম । তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দার নগর গ্রামে।

গত ১৭ ফেব্রুয়ারি শহিদুলসহ ১২ আসামিকে শুনানির জন্য ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি। পালিয়ে যাওয়ার ঘটনায় আদালত পুলিশের উপপরিদর্শক আবদুল মতিন বাদী হয়ে থানায় একটি মামলা করেন। শহিদুল পালিয়ে নেত্রকোনার কলমাকান্দা থানার গোয়াতলা এলাকায় আশ্রয় নিয়েছেন জানতে পেরে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা