29 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মঞ্চেই চরমোনাই পীরের ওপর হামলা!

মঞ্চেই চরমোনাই পীরের ওপর হামলা!

চরমোনাই

বরিশাল প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ওপর হামলার চেষ্টা করেছেন মানসিক ভারসাম্যহীন এক যুবক।

সোমবার (১১ জানুয়ারি) রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর স্কুল মাঠে স্থানীয় ক্বারিমিয়া-হাসেমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন রেজাউল করিম।বয়ান চলাকালে মেহেদী হাসান নামের স্থানীয় এক যুবক হঠাৎ করে মঞ্চে ওঠেন। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক পীরের ওপর হামলা করতে উদ্যত হয়। এ সময় আশপাশে থাকা মাহফিল কমিটির লোকজন তাকে নিবৃত্ত করে। মুসল্লিরা তাকে জাপটে ধরেন। কেউ কেউ ওই যুবককে মারধরের চেষ্টা চালান। তবে স্থানীয়রা ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলার পর পীর সাহেব তাকে ক্ষমা করে দেন।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান সাংবাদিকদের জানান, বাকেরগঞ্জের মাহফিলে চরমোনাই পীর সাহেবের ওপর হামলার চেষ্টার কথা শুনেছেন। এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাননি। তবে ওই যুবককে বাসায় নিরাপদ হেফাজতে রাখার জন্য তার পরিবারকে বলা হয়েছে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত