23 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


বিএনএ লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।

এলাকাবাসী জানিয়েছে, গরু আনতে ওই সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতে অভ্যন্তরে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ২ জন মারা যান।

তবে এ বিষয়ে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ