28 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী


বিএনএ, ঢাকা : আগামী ফ্রেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১২ আগস্ট) কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা জানান।

নাসীরুদ্দীন বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা শহীদ হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দিতে হবে সরকারকে।

এ সময় গণভবনের মতো বঙ্গভবনের পতনও তরুণদের হাত ধরেই হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

এনসিপির এ মুখ্য সমন্বয়ক আরও বলেন, মিডিয়ার সম্পাদকদের লজ্জা নাই। বাংলাদেশের মানুষদের তারা ধোঁকা দিয়ে যাচ্ছে। ভারতে তরুণরা বিকল্প মিডিয়া সৃষ্টি করেছিল, বাংলাদেশিদেরও তা করতে হবে। বাংলাদেশপন্থি সাংবাদিকদের জোর করে নিউজ করানো হয়। তারা নতুন বন্দিশালায় পড়েছে।

মিডিয়া মালিক এবং সম্পাদকরা দালালি শুরু করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গণমাধ্যম আগে ছিল হাসিনা মাধ্যম, এখন কী হয়েছে বললে চাকরি থাকবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ